আজকের কাশিয়ানী ডেস্ক:- “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার হয়ে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক।
বক্তব্যে তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।
এসময় কমিউনিটি পুলিশের সদস্য, বাস-ট্রাকের চালক হেলপার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…