আজকের কাশিয়ানী ডেস্ক:- কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র- এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও কেক কাটা অনুষ্ঠান করেছে কাশিয়ানী থানা পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কাশিয়ানী থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে কেক কাটা অনুষ্ঠান হয়।
এসময় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সওগাতুল আলম, তদন্ত (ওসি) মো. ফিরোজ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আমিনুল ইসলাম, কমিউনিটি পুলিশের সভাপতি অয়াদুত হোসেন, সাধারণ সম্পাদক এম এ খায়ের মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বিভিন্ন ওয়ার্ড সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…