আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আসন্ন উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা। বর্তমানে তিনি কাশিয়ানী উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজার শহীদ স্মৃতি সংঘ চত্বরে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে তৃণমূল নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার মোল্যা, সাবেক আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন শেখ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাশিয়ানী উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. কুদ্দুসুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, সদর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আঈনুল হক শরীফ, ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্যা মো. খালিদ হোসেন লেবু, উপজেলা যুব লীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা মুন্সী মো. আলমগীর হোসেন, ভাটিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মাহামুদুল হক মামুন শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা মো. তাজ উদ্দিন সরদার, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আরজিন মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. টিটুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমীর, এম.এ খালেক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মুন্সী, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ (কালু), সাবেক জিএস জসিম উদ্দিন জনি, ভিপি কে. এম মোর্শেদুল আলম প্রমুখ।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…