লিটন ঝড়ে উড়ছে টাইগাররা, চাপে ভারত

অ্যাডিলেইড ওভালে আগে ব্যাটিং করলে জয়ের জন্য পার স্কোর ১৭৬ রান। ভারত করেছে তার চেয়েও ৮ রান বেশি। আর তাতে বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানোর জন্য লক্ষ্য নির্ধারিত হয়েছে ১৮৫ রান।

টাইগার ক্রিকেটারদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ফর্মে আছেন লিটন কুমার দাস এবং আফিফ হোসেন। এরমধ্যে লিটন চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ওপেনিং করতে নেমেছেন। আর ভারতের বিপক্ষে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন লিটন।

টাইগার এই ওপেনারের ঝড়ের তাণ্ডবে ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়া করার পথে উড়ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৫ রান।

যেখানে ফিফটি হাঁকিয়ে ফেলেছেন লিটন। এখন পর্যন্ত ২৪ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৫৬ দলকে এগিয়ে নিচ্ছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গে ওপেনিং জুটিতে থাকা নাজমুল হোসেন শান্ত অবশ্য লিটনের পুরো বিপরীত ক্রিকেট খেলছেন। এখন পর্যন্ত ১২ বলে ৪ রান করেছেন শান্ত।

 

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago