কোটালিপাড়া প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহতের অভিযোগ উঠেছে। ওই যুবককে আটক করেছে পুলিশ।
কোটালীপাড়া উপজেলার পশ্চিম দেবগ্রামে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
২ বছর বয়সী নিহত পোল গোমেজের বাড়ি ঢাকার সাভারে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্লভ জানান, এই নিরাময় কেন্দ্রে কিংকর বাড়ৈয়ের চিকিৎসা চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে কিংকর রান্নাঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে পোল গোমেজকে ছুরিকাঘাত করেন। পোলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবলু আরও জানান, চার থেকে পাঁচ দিন আগে কিংকরকে সিগারেট খেতে নিষেধ করলে পোলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
ওসি জিল্লুর বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিংকরকে পুলিশ আটক করেছে। এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি।’
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…