গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ধর্ষকদের অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পঞ্চম দিনের মতো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আই আর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা রহমান।
তিনি বলেন, আজ দুপুর ১২ টায় বিদেশি শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হবে, বিকাল সাড়ে ৪ টায় মুখে কালো কাপড় ও হাত বেধে প্রতিবাদ জানানো হবে এবং সন্ধ্যা ৭ টায় ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ সোমবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে রেখেছে পুরো ক্যাম্পাস।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…