গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ২৫ জন।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্রদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এলাকাবাসী ও আহত‌দের সূ‌ত্রে জানাগে‌ছে, পার চন্দ্রদিঘলিয়া গ্রামের ওবায়দুর মেম্বারের সাথে একই গ্রামের সাবান মোল্যা ও রাজিবুল মোল্যার সাথে দীর্ঘদিন ধরে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি বাড়িঘর ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওবায়দুর মেম্বারের সমর্থক গুলিবিদ্ধ মাসুদ মোল্যা জানান, সংঘর্ষের সময় সাবান মোল্যার লোকজন বন্দুক দিয়ে ছড়া গুলি মারে। এতে আমাদের বেশ ক‌য়েকজন সমর্থক গুলিবিদ্ধ হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্রা ও মঞ্জুরুল আলম জানান, ধারনা করা হচ্ছে আহতরা অধিকাংশই বন্দুকের ছড়া গুলিতে আহত হয়েছে। সবাইকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago