গোপালগঞ্জের বাটিকামারী ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের লোকজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বেলা দেড়টার দিকে মোটরসাইকেলের পেছনে বসে মুকসুদপুর থেকে নিজবাড়ি বাটিকামারীতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মক আহত হন। তাকে বহনকারী মটরসাইকেলের চালক সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।

পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মাথায় আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ইসলাম শোভন তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউ.পি চেয়ারম্যান জাফর ফকিরকে মুকসুদপুর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে দেখা যায় তার মাথায় আঘাত ছিল, নাক দিয়ে রক্ত পড়ছিলো, সিটি স্ক্যান করা জরুরী প্রয়োজন ছিল। পরে তার অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মী ও বাটিকামারী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago