গোপালগঞ্জে দুই কলেজ শিক্ষার্থীসহ ৩জন নিহত

কোটালিপাড়া প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের সিকির বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রুদ্র মাহামুদ, একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুরাদ গাজী এবং কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নাঈম হাওলাদার।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ওসি বলেন, ‘সুন্দরবন কার্গো সার্ভিসের বরিশাল থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যান সিকির বাজার এলাকায় কবি সুকান্তের ম্যুরালের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও মুরাদের মৃত্যু হয়। আহত নাঈমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

‘তিনজনের মরদেহ থানায় নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago