গোপালগঞ্জে ইউ.পি নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে নবনির্বাচিত মেম্বার ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।আহদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ কংশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, পহেলা রমজান ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী কাবুল শেখের সমর্থক সাজিম ইমরানকে মারপিট করে বিজয়ী মেম্বার জাহিদ শিকদারের সমর্থক সুজনসহ একদল লোক।

এরই সূত্র ধরে গতকাল সোমবার (৩ এপ্রিল) সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে পরাজিত মেম্বার প্রার্থী কাবুল ও তার ভাইদের ৪টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।

এ ঘটনার জের ধরে বিকেলে উভয় পক্ষ ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নারীসহ আহত হয় কমপক্ষে ২০ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন সহ ৬টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago