গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিত উৎপদন করা শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে সেসব গণভবনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব তথ্য জানান। তিনি প্রধানমন্ত্রীর শাকসবজি ও ফলমূল পরিদর্শনের কয়েকটি ছবিও পোস্ট করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ক্যাপশনে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০৫ এপ্রিল ২০২৩ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হলে পরিদর্শন করেন।’
এর আগে গত ৭ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরে ১২ মাসের ৮ থেকে ৯ মাসই পানির নিচে পড়ে থাকে। সেখানে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল উৎপাদন করে জমিগুলো চাষযোগ্য করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…