গোপালগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন

গোপালগঞ্জে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা, শোভাযাত্রাসহ নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এরপর পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, পৌরসভা, হাসপাতাল, প্রশাসন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা ইন্সটিটিউট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রাসেলের ম্যুরালে ফুল দিয়ে জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন সকালে ফুলে ফুলে ছেয়ে যায় শেখ রাসেলের ম্যুরাল। জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু পার্কে মানুষের ঢল নামে। শিশু, কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগমে পার্কটি মুখরিত হয়ে ওঠে।

শ্রদ্ধা নিবেদনের পর জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়।

আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শেখ রাসেলের প্রতি জন্মদিনের শ্রদ্ধা জানানো হয়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া জেলা শিশু একাডেমি এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এদিন গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশুপার্কে বিনামূল্যে শিশুদের প্রবেশাধিকারের ব্যবস্থা করা হয়। শিশুরা দিনব্যাপী পার্কের বিভিন্ন রাইডে বিনামূল্যে চড়ার সুযোগ পাচ্ছে।

অপরদিকে, কেককাটা, পুষ্পস্তবক অর্পণ, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী উপজেলাতেও বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago