টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পিকেএসএফ-এর চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিকেএসএফ-এর নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

রবিবার (১৫ অক্টোবর) সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় তাঁর সাথে ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পিকেএসএফ-এর চেয়ারম্যান ১৫-১৭ অক্টোবর পর্যন্ত যশোর জেলায় অবস্থিত পিকেএসএফ-এর সহযোগী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), জাগরণী চক্র ফাউন্ডেশন এবং আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

এছাড়া তিনি আগামী ১৮-১৯ অক্টোবর সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago