গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে বাসের সাথে ধাক্কা লেগে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। তাদের উভয়ের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে।এরা দুজনই শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে গোপালগঞ্জ শহরমুখী মোটর সাইকেলটির সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মিনহাজ মিনা(১৮), পিতা-মাহবুব মিনা ঘটনাস্থলেই নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী তানভির মোল্লা(১৯), পিতা-রকিত মোল্লাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত তানভির গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের এইচ.এস.সি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এবছর এস.এস.সি পরীক্ষা দেয়ার কথা ছিল।

গোপালগঞ্জ সদর থানার এএসআই এস.এম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশ তাদের কাছে বুঝে দেয়া হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago