গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাইভেট পড়ার টাকা না দেয়ায় শিউলি খানম (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বিষযটি নিশ্চিত করেছেন।
শিউলি খানম টুঙ্গিপাড়া উপজেলার বর্নি মুন্সিপাড়া গ্রামের ইয়ানুর মুন্সির মেয়ে ও বাসুরিয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
মৃত স্কুলছাত্রীর চাচা মনির হোসেন মুন্সী জানান, মঙ্গলবার দুপুরে শিউলি তার মা হীরা বেগমের কাছে প্রাইভেট পড়ার টাকা চায়। কিন্তু তার মা প্রাইভেট পরার টাকা পরে দেবে বলে জানায়। এর কিছুক্ষণ পরে শিউলি তাদের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তার মা জানালা দিয়ে দেখতে পান শিউলি ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ছটফট করছে। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ফাঁস খুলে শিউলিকে নিচে নামালেও সে মারা যায়। শিউলির কিছুটা মানসিক সমস্যা ছিলো বলেও জানান তিনি।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…