গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে সোহাগ মোল্যা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ট্রাকের চালক ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এই মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত সোহাগ মোল্যা সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া চরপাড়া গ্রামের শহীদ মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ট্রাকটি চন্দ্রদিঘলীয়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এসময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস-এর বাসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চালক সোহাগ গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…