শেখ রনি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। সফলভাবে পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকালে উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ. খালেক মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি সাহাবুদ্দিন, আনোয়ার হোসেন মিনা, মুহতামিম হাফেজ কারী আমিনুর, কামরুজ্জামান মিনা বটু, সাংবাদিক নিজামুল আলম মোরাদ ও শহীদুল আলম মুন্না।
পরে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সকলের দীর্ঘ হায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…