গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ভেজাল মালামাল উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া তৈরি ও বিক্রির দায়ে কারখানাটিকে সিলগালা করা হয়। এসময় কারখানার মালিক মাসুদ তালুকদার (৩৮) কে বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ কারখানাটিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ তৈরির উপকরণ হিসেবে বিভিন্ন রঙের কেমিক্যাল, মেয়াদোত্তীর্ন পটেটো, চালের গুড়ি, গাছের গুড়ি, নিম্ন মানের আটা, ময়দা উদ্ধার করা হয়। এসকল উপকরন হলুদ-মরিচ গুড়া তৈরির কাজে ব্যবহারের জন্য কারখানায় মজুত করে রাখা হয়েছিল। এই ভেজাল মরিচ ও হলুদের গুড়ায় মানুষের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। এতে বিভিন্ন ধরনের রোগসহ হতে পারে মরনব্যাধী ক্যান্সার।

ভেজাল উপকরন তৈরির জন্য কারখানা মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত কারখানা মালিক মাসুদ তালুকদার সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের নসু তালুকদারের ছেলে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago