স্টাফ রিপোর্টার:- মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মেয়েদের সাথে খারাপ আচারন করার অভিযোগ এনে আরিফুল (১৪) নামে এক কওয়ামী মাদরাসা ছাত্রকে পুকুরে চুবিয়ে হত্যার কথা আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামী বোরহানউদ্দিন হাওলাদার।
আজ সোমবার ওই আসামী তার নিজের দোষ স্বীকার করে মাদারীপুর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে পুলিশ জানান।
গ্রেফতার হওয়া বোরহানউদ্দিন হাওলাদার (৪৮) পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের তফেল উদ্দিন হাওলাদার ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, জেলা সরদরের ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে আরিফুল সরদার বেশ কিছুদিন ধরে কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের একটি কওয়ামী মাদ্রাসায় লেখা পড়া করে আসছে। ওই মাদ্রাসার বাবুর্চি বোরহানউদ্দিন হাওলাদার গত ২ এপ্রিল দিবাগত রাতের আধারে আরিফ সরদারকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে একটি পুকুর পাড়ে নিয়ে প্রথমে তাকে মারধর করে। পরে মারধর শেষে বোরহানউদ্দিন আরিফুলকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ২ এপ্রিল সকালে নিহত আরিফুলের লাশ কালকিনি থানা পুলিশ উদ্ধার করেন। থানায় মামলা হলে ৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেলের নেতৃত্বে এসআই হাসিব সঙ্গীয় ফোস নিয়ে বগুড়া সদর থানা এলাকা থেকে বোরহাউদ্দিন হাওলাদারকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন। পরে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, বোরহানউদ্দিন নিজে কোর্টে আজ জবানবন্দি দিয়েছে যে সে নিজেই আরিফুলকে পানিতে চুবিয়ে হত্যা করেছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…