গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ ট্রাইব্যুনাল) বিচারক আলমাস হোসেন মৃধাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
রোববার (৩ এপ্রিল) সকাল ১০টায় আদালত চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচী শুরু করেন আইনজীবীরা। এমসয় তারা বিচারক আলমাস হোসেন মৃধাকে অপসারনের দাবিতে শ্লোগান দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান, অ্যাডভোকেট শেখ নাসির আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট কাজী মেজবাহউদ্দিন, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।
প্রসঙ্গত, বিচারক আলমাস হোসেন মৃধার বিরুদ্ধে ইতোপূর্বে বিচার প্রার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে ও বিচারকের প্রত্যাহারের দাবিতে ১০দিন ধরে আইনজীবীরা আদালত বর্জন করে আসছেন। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আইন ও বিচার বিভাগের সঙ্গে একাধিকবার কথা হলেও কোন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আইজীবীরা এই কর্মসূচী পালন করতে বাধ্য হয় বলে তারা জানান।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…