সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান

পঞ্চমবারের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান ।

রবিবার (৩ এপ্রিল) সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।

এসময়ে তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য এ্যাড. মো. মাহাবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে এ্যাড. মো. মাহাবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।

সভাপতি এ্যাড. মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিজাইডিং অফিসার মাহাফুজা বেগম।

সভাপতি এ্যাড. মো. মাহাবুবুর রহমান বলেন, তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। এসময়ে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago