গোপালগঞ্জে মোবাইল কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ!

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইল ফোন কেড়ে নিলো নুসরাত খানম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. ফায়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী উপজেলার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামের আবুল হাসানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার কারীয়ানা জামাতে পড়াশোনা করতো।

ওসি (তদন্ত) মো. ফায়েজ আহম্মেদ জানান, মোবাইল ফোন দেখা নিয়ে নুসরাতকে গাল মন্দ করেন মা। এতে সে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago