নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে সাংবাদিকদের একমাত্র রেজিষ্টার্ড সংগঠন রিপোটার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ৯ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যায়যায়দিন ও দি বাংলাদেশ টুডে-এর গোপালগঞ্জ প্রতিনিধি এসএম নজরুল ইসলামকে সভাপতি এবং একুশে টিভি ও বাংলানিউজ ২৪ এর শেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা সদরের চৌরঙ্গী ব্লু-গার্ডেন চাইনিচ রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটির ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
রিপোটার্স ফোরাম গোপালগঞ্জ-এর সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
সভায় বক্তৃতা করেন বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি-র মাহাবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি-র প্রসূন মন্ডল, বাংলাদেশ টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, চ্যানেল ২৪ এর বাদল সাহা, একুশে টিভি ও বাংলানিউজ ২৪ডটকম এর শেখ একরামুল কবীর মুক্ত, যায়যায়দিন এর কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মোরাদ প্রমূখ।
বিটিভি টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশন শেষ হওয়ার পর সভাপতি কমিটি ভেঙ্গে দিলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ২য় অধিবেশনে দৈনিক যায়যায়দিন ও দি বাংলাদেশ টুডে-র এস এম নজরুল ইসলামকে সভাপতি ও একুশে টিভি ও বাংলানিউজ ২৪ এর শেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিস্ট কমিটির নাম ঘোষণা করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…