গোপালগঞ্জে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদু উপায় অবলম্বন করার দায়ে ৪৫ জন পরীক্ষার্থীসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, বহিস্কার ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় এসব জরিমানা ও সাজা প্রদান করেন জেলা প্রশাসেকর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ১০টা থেকে গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৬টি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৪৫ জন পরীক্ষার্থী ও পক্সি দেয়ার সময় একজনসহ মোট ৪৬ জনকে আটক করা হয়।

পরে সন্ধ্যায় দুই জনকে ১০ দিনের, এক জনকে ১৫ দিনের, দুই জনকে ২০ দিনের, ২৯ জনকে এক মাস করে কারাদন্ড, ১০ জনকে দুই’শ টাকা করে জরিমানা এবং দুই জনকে উভয় দন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডিত ৪৬ জনের মধ্যে ৪৫ জনকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৩’শ জন। তবে ২১টি কন্দ্র উপস্থিত ছিল ১ হাজার ৮’শ ৬৬ জন।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago