ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও নিয়োগ পেলেন না দুই প্রার্থী!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘুষ না দেওয়ার কারণে প্রথম হয়েও নিয়োগ পায়নি দুই প্রার্থী। আর এই নিয়োগ থেকে বঞ্চিত হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন নিয়োগ বঞ্চিত ওই দুই প্রার্থী।

জানাগেছে, গত জুন মাসে উপজেলার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাপ অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এই বিজ্ঞাপনে সাড়া দিয়ে কম্পিউটার ল্যাপ অপারেটর পদে ৮ জন ও অফিস সহায়ক পদে ১৭ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এই পরীক্ষায় কম্পিউটার ল্যাপ অপারেটর পদে জয় রায় ও অফিস সহায়ক পদে দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করেন। সে মোতাবেক পরীক্ষার দিন নিয়োগ বোর্ড এই দুই জনের নাম ঘোষণা করে বিদ্যালয়ে যোগদান করতে বলেন। নির্বাচিত এই দুই প্রার্থী বিদ্যালয়ে যোগদানের জন্য গেলে তাদের যোগদান গ্রহণ না করে ফিরিয়ে দেওয়া হয়।

জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা বলেন, আমরা দুইজন বিদ্যালয়ে যোগদান করতে গেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদারসহ কমিটির লোকজন আমাদের কাছে ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমরা ঘুষের টাকা দিতে অস্বীকার করলে যোগদান না নিয়ে তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপন কুমার দের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নি’য়োগ পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য সকল নথিপত্র আমি কমিটির কাছে পাঠিয়েছিলাম। কমিটি ওই দুই প্রার্থীকে নিয়োগের জন্য অনুমোদন না করে নিয়োগ পরীক্ষা বাতিল করে দিয়েছেন।  আরো পড়ুনঃ জাতীয় পার্টি আইসিটিপি এক্টিভিস্ট নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদার বলেন, নিয়োগ পরীক্ষায় জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করলেও তারা আমাদের কাছে যোগ্য বলে মনে হয়নি। তাই আমরা তাদেরকে বিদ্যালয়ে যোগদান করতে দেয়নি। আমরা ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে দিয়েছি। নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়ার কারণে এরা দুইজন ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ তুলেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসার মোঃ সিদ্দিক নূর আলম বলেন, জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লার লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ দুটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago