পরশ উজির:- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাশিয়ানী উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার ওয়ালিদ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে,এম মনোয়ারুল ইসলাম বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মো. মাহাবুবুর রহমান বাবর, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বি,এম আলম সিদ্দিক।
বর্ধিত সভা পরিচালনা করেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পিকুল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মো. তরুণ, মেহেদী হাসান টুটুল। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…