নানা আয়োজনে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

পরশ উজির:- নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

এর আগে একটি আনন্দ মিছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এম,এ খায়ের মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুরনাহার মিনা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক খায়েরুজ্জামান খায়ের, জামিনুর রহমান জাপান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ছাত্রলীগ নেতা আজাদ হোসেন মৃধা, শেখ মাসুম, মোর্শেদুল আলম প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago