সাজাইল

চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করলে সোমবার (৪ মার্চ) দুপুরে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান সোমবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটমুকড়া গ্রামের মো. তুরাপ আলী খাঁর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার বাগঝপা গ্রামে বসবাস করছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কাশিয়ানী উপজেলার বাগঝাপা এলাকায় বেশ কিছুদিন যাবৎ হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রসায় নামে একটি অনুমোদনহীন আবাসিক/অনাবাসিক মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ।

হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রসার শিক্ষক হেলালউদ্দিন আল আজাদ ওরফে হেলাল তার বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ই ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ফায়েকুজ্জামান ও মোসাঃ খাদিজা সহায়তায় এই শিশুকে ধর্ষণ করা হয়।

এই ঘটনায় গতকাল রবিবার নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছেন। তাদেরকে দ্রুতই গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago