ভাটিয়াপাড়া স্কুলের সভাপতি হলেন শেখ মাহাবুবুর রহমান

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মাহাবুবুর রহমান।

রবিবার (৩ মার্চ) ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ওসমান খান।

তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য শেখ মাহাবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে শেখ মাহাবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।

সভাপতি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিজাইডিং অফিসার মো. ওসমান খান।

সভাপতি শেখ মাহাবুবুর রহমান বলেন, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago