মাহমুদপুর

সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরশ উজির:- জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ৯৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ওসি মো. জিল্লুর রহমান, সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আক্তার, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী মুন্সী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন ও মো. নজরুল ইসলাম মুন্সী উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আলিম মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো. বিল্লাল মুন্সী, মো. আরিফ হোসেনসহ শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বালন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago