গোপালগঞ্জ প্রতিনিধি:- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
আহতরা হলেন উপজেলা চরভাটপাড়া গ্রামের মফিজুর রহমান শেখ (৪৫) তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা রুমা বেগম (৩৫) এবং তার ভাই সজল শেখ(২৭)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিরসনে বুধবার জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সাত মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। পরে তাদেরকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…