জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আগামীকাল বুধবার বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।

রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছা সহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, আগামীকাল বুধবার(২৬ এপ্রিল)দুপুর সাড়ে ১২ টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন।

এরপর রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। মহামান্য রাষ্ট্রপতির এ সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

তিনি আরো জানান, জেলাবাসী উৎসাহের সাথে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সকল রাষ্ট্রীয় কর্মসূচি শেষে মহামান্য রাষ্ট্রপতি ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে যাবেন বলেও জানান তিনি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago