পারুলিয়া ইউনিয়নে যাকাতের কাপড় দিলেন মুহাম্মদ ফারুক খান

আজকের কাশিয়ানী ডেস্ক:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পারুলিয়া ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে যাকাতের কাপড় বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে বড় পারুলিয়া দাখিল মাদ্রাসা মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জনকে যাকাতের কাপড় হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।

পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম সেকেন্দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার সিরাজুল হক, পারুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদুল আলম খান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন, আওয়ামী লীগ নেতা শেখ মকিমূল ইসলাম মকিম।

এসময় আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago