টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্য হোয়াইটওয়াশ

দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না টাইগাররা। আফগানদের হোয়াইটওয়াশ করেই মাঠ ছাড়তে চান স্বাগতিকরা। আগামীকাল শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল। প্রথম ম্যাচে সফরকারিদের ৬১ রানে হারিয়ে দুর্দান্ত জয় লাভ করে বাংলাদেশ। এখন সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সম্প্রতি ওয়ানডে সিরিজেও আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। অবশ্য শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে সাত উইকেটে হেরে যায় সাকিবরা।

বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ অবশ্য পরিষ্কার করে জানিয়েছেন, এই সিরিজ জয়ের জন্য টাইগাররা কতটা ক্ষুধার্ত তারা চায় আফগানদের হোয়াইটওয়াশ করেই মাঠ ছাড়তে। এটা দুই ম্যাচের সিরিজ। সিরিজ জিততে হলে পরের ম্যাচে জিততে হবে। আমরা সেরা একাদশ নিয়ে খেলতে নামব।’ আরো পড়ুন: সাকিবের নায়িকা হতে চান পরীমণি

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

আফগানিস্তান দল : মোহাম্মদ নবী, (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরত জাজাই, উসমান ঘানি, দারউইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, রশিদ খান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago