Uncategorized

টুঙ্গিপাড়ার স্কুল শিক্ষক রাজু কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রাজু কে উচ্চ আদালতের দেওয়া ৬ সপ্তাহের জামিন শেষে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলা দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে সামনের দোকানগুলোতে আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা ও এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত ও পুলিশের গাড়ী ভাঙচুর করা হয়। ঘটনার পরের দিন ৩ ফেব্রুয়ারি সাব ইন্সপেক্টর মোঃ রাব্বী মোরছালিন বাদী হয়ে টুঙ্গিপাড়ায় থানায় ৬/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ( সংশোধনী ২০১৩) মোতাবেক ১০১ জন নামীয় ও ৪০০/৪৫০ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। শিক্ষক সাইফুল ইসলাম রাজু এ মামলার ৬২ নং আসামী।

সাইফুল ইসলাম রাজু নিবাস টুঙ্গিপাড়া উপজেলার পূর্ব টুঙ্গিপাড়া গ্রামে। তার পিতা টুঙ্গিপাড়ার সর্বজন শ্রদ্ধেয় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মরহুম আইয়ুব আলী মোল্লা।

সাইফুল ইসলাম রাজুর সহধর্মিণী সামছুন্নাহার লাকী বলেন, আমার স্বামী একজন শিক্ষক। তিনি ক্রীড়াঙ্গনের মানুষ। আমার দুটো ছেলে মেয়ে নিয়ে আমি প্রায় ১০ বছর গোপালগঞ্জ শহরে বসবাস করছি। পুলিশের গাড়ী ভাঙচুরের রাতে সে টুঙ্গিপাড়ায় নয় গোপালগঞ্জ শহরে অবস্থান করছিলেন। এই মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ মামলায় জড়ানো হয়েছে। আমি আমার স্বামীর মুক্তি দাবি করছি।

সাইফুল ইসলাম রাজুর ছোট ভাই পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু বলেন,আমার বড় ভাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি রাজনীতি করি। আমার উপর প্রতিশোধ নিতে আমার ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমি আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবী জানাই।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান বশার বলেন, রাজু কখনোই রাজনীতিতে জড়িত ছিল না। ও মাঠের মানুষ, খেলাধুলা পাগল মানুষ। রাজুকে গ্রেফতারের বিষয়টি দুঃখজনক। টুঙ্গিপাড়ায় গণ গ্রেফতার চলছে এটা তার অংশ।আমি তার গ্রেফতারের নিন্দা জানাই।

এদিকে টুঙ্গিপাড়া আর্ট স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রাজুর গ্রেফতারে নিন্দা জানিয়েছে টুঙ্গিপাড়া আর্ট স্কুল।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago