রাতইল

বিএনপি নেতার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (৪ মে) উপজেলার উত্তর ধানকোড়া বটতলায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী বাচ্চু মিয়া ১৬ বছর আগে তার ভাগ্নি জামাই ইবাদ শেখের কাছ থেকে একটি জমি কিনেন। কিন্তু তাদের বসবাস করার মতো জায়গা-জমি না থাকায় মানবিক কারণে ওই জমিতে বসবাস করতে দেন। সম্প্রতি ওই জমি বুঝে ও ছেড়ে দিতে বললে উল্টো টাকা দাবি করেন এবং হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান। এক পর্যায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, গত ২৯ এপ্রিল রাতে উত্তর ধানকোড়া গ্রামের মামুন সরদারকে সালিশ থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই গ্রামের আখের শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায়। পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় অভিযোগ দেয় এবং তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগসাজসে হত্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদা দাবি করে।

মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল। বিএনপি নেতা এমদাদুল হক অপর ভাইয়ের পক্ষ হয়ে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখের দাঁড়ি টেঁনে ছিড়ে ফেলে।

এছাড়াও তিনি আরও বলেন, বিল্লাল শেখ নামে এক ব্যক্তি ইমদাদুল হকের কাছে পাটের পাওনা টাকা চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। পাটের পাওনা টাকা চাওয়ায় পাশ্ববর্তী পারকরফা গ্রামের সোহান শেখ, পাথরঘাটা গ্রামের খানজাহানকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং তাদেরকে হত্যা মামলার ভয় দেখায়। এছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে জোরপূর্বক ইতনা খেয়াঘাট দখলের চেষ্টা এবং পরানপুর পশুরহাট থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিএনপি নেতা এমদাদুল হক ও তার বাহিনীর চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মামুন সরদার, নুরুল ইসলাম, মোস্তাফা শেখ, মো. আমির আলী খানসহ এলাকাবাসী এবং বিভিন্ন ইলেকট্রানিক্স-প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয় জানতে বিএনপি নেতা এমদাদুল হকের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘এ বিষয় আমার কোন মন্তব্য নেই।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago