ধর্ষকদের ফাঁসির দাবিতে চতুর্থ দিনে লাগাতার আন্দোলনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ- ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর এবং শিক্ষক ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন মুখপাত্র পিউ মৃধা।

তিনি বলেন, আমাদের এক শিক্ষার্থী গণধর্ষণ হলে বিচারের দাবীতে আমরা আন্দোলন (২৪ ফেব্রুয়ারি ভোর থেকে) শুরু করি। আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বহিরাগতরা হামলা চালায়। এতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা আহত হন। কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাই।

তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনের উপর থেকে আমরা আস্থা হারিয়েছি। আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেলে আন্দোলন থেকে সরে গিয়ে আমরা ক্লাশে ফিরে যাবো।

পরে তিনি পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে দুপুর ১২টায় ধর্ষকদের প্রতিকী ফাঁসি কায্যকর ও বিক্ষোভ মিছিল, বিকাল ৪টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী নাটক ও সন্ধ্যা ৭টায় আলোর মিছিল।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago