ধর্ষণের বিচারের দাবিতে বশেমুরবিপ্রবিতে মোমবাতি মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গণধর্ষণের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে আলোক মিছিল নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এর আগে শিক্ষার্থীরা সকাল ৭ টাই জাতীয় সংগীতের মধ্য দিয়ে তৃতীয় দিনের মত আন্দোলন শুরু করে, এরপরেই সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে ধর্ষকদের বিচারের দাবি জানায়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকসহ উপাচার্যের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে বিষয়ে দাবি জানান।

এরপর দুপুর ১২ টায় চোখে কালো কাপড় বেধে অন্ধ প্রশাসনের দায়িত্ব অবহেলার বিরুদ্ধে মৌন প্রতিবাদ এবং ধর্ষকদের প্রতিকী ফাঁসি দাবি করে এবং বিকাল ৪ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে।

এদিকে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ধর্ষকদের যথাযথ শাস্তি প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.এ কি এম মাহাবুব জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষার্থীদের সরাসরি কথোপকথনের জন্য ভিডিও কনফারেন্স আয়োজন করার চেষ্টা চালানো হচ্ছে। আপাতত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষক, উপাচার্য ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এসময় তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সংযত ও সতর্ক ভাবে চলাফেরার পরামর্শ দেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago