পারুলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা করলেন লাভলু মৃধা

আজকের কাশিয়ানী ডেস্ক:- ২৯ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে পারুলিয়া ইউনিয়নের আয়োজনে তৃণমূল নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা।

মঙ্গলবার ১৫ নভেম্বর বিকেলে তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া সালামিয়া এতিমখানা চত্বরে এ মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নওজেস আলী খান।

 

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল হক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্যা মো. খালিদ হোসেন লেবু, উপজেলা যুব লীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো. টিটুল।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার মোল্যা, সাবেক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইবাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমীর, এম.এ খালেক কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ (কালু), ভিপি কে. এম মোর্শেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago