গোপালগঞ্জে মা’দক মামলায় ৪ আসামির মৃ’ত্যুদ’ন্ড

গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জে মা’দক মামলায় চার আসামিকে মৃ’ত্যুদ’ন্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

মৃ’ত্যুদ’ন্ডপ্রাপ্ত ৪ আসামি  হলো, বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে মো. রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার। এরমধ্যে মো. রফিক মৃধা ও জাকির শিকদার পলাতক রয়েছেন।

মা’মলার বিবরণে জানা গেছে, গত ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মা’দকদ্র’ব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ বোতল ফে’ন্সি’ডিলসহ সোনা বেগম ও মো. জিরুল্লাহকে গ্রেফতার করে। পরে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফে’ন্সি’ডিলসহ মৃ’ত্যুদ’ন্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রে’ফতার করে।

এঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন

(মামলা নং-১১, তারিখ-১০.০৭.২০১১ইং)।আসামি মো. জিরুল্লাহ মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে সহকারি এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট এম এ আলম সেলিম, মো. রবিউল আলম ও মো. এনামুল হক মামলাটি পরিচালনা করেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago