মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করলেন লাভলু মৃধা

আজকের কাশিয়ানী ডেস্ক:- ২৯ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে শত শত আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে তিনি উপজেলার সদর ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে সাজাইল, মাজড়া ও পারুলিয়া এলাকার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে পারুলিয়া বাজারে পথসভা করেন।

পথসভায় তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা, বয়োজ্যেষ্ঠ ও সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার মোল্যা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার সিরাজুল হক, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নওজেস আলী খান, সাবেক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন শেখ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমীর, এম.এ খালেক কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ (কালু), সাবেক জিএস জসিম উদ্দিন জনি, ভিপি কে. এম মোর্শেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago