প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন শেখ হেলাল এমপি

নিজস্ব প্রতিবেদক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন।

কোটালীপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা’র সঞ্চালনায় এসময় কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষের ভালোবাসা রয়েছে। তিনি দেশের মানুষের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন, আইটি পার্ক নির্মাণ করে দিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা করে দিয়েছেন। গরীব ছেলে-মেয়েদের লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আগামীতেও জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে। এছাড়াও তিনি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানান।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago