সাজাইল

প্রেমিকের হাত ধরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী উধাও!

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ১২ ভরি স্বর্ণালংকার, ৮ লাখ টাকা ও জমির দুটি দলিল নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন রোজিনা বেগম (৩০) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। গেল শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই দাউদ হোসেন শনিবার (৯ মার্চ) কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামের বরকত শেখের সঙ্গে কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দরম গ্রামের মো. ফুল মিয়ার মেয়ে রোজিনা বেগমের ২০১৪ সালে বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই। বরকত শেখ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। বিদেশে থাকার কারনে প্রতিবেশি মোরাদ মোল্লার ছেলে প্রিন্স মোল্লার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশ থাকায় রোজিনা বেগম এই সুযোগে স্বামীর ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ টাকা ও জমির দুটি দলিল নিয়ে প্রিন্স মোল্লার সঙ্গে পালিয়ে যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে তারা দু’জন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago