পারুলিয়া

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

কাশিয়ানী নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সোমবার (১১ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ও ধুসর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, ঢাকা থেকে পিরোজপুরগামী প্রাইভেটকারের চালক বেপরোয়া ও দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে প্রাইভেটকারের চালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলেই নিহত হন ও প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ যাত্রী আহত হন। নিহত প্রাইভেটকারের চালক নড়াইলের লোহাগাড়া উপজেলার রায়গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

অন্যদিকে একই মহাসড়কে সকাল সাড়ে ৯ টার দিকে ধুসর বটতলা এলাকায় বাসের ধাক্কায় অটো ভ্যানচালক কুদ্দুছ মোল্লা (৫৫) মারাত্মক আহত হয়। তাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কুদ্দুছ মোল্লা কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে বুঝে দেওয়া হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago