অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

কাশিয়ানী প্রতিনিধি:- দেশী ওয়ান শুটার ও দেশীয় অস্ত্রসহ সৈয়দ শরিফুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত সৈয়দ শরিফুল ইসলাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের মৃত সৈয়দ কাশেম আলীর ছেলে। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল আজকের কাশিয়ানীকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির রান্না ঘর থেকে একটি দেশী ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago