ফরিদপুর: ফরিদপুরে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় পিস্তল, একটি খেলনা পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি রামদা, একটি বড় ছুরি ও ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- রায়েব আলী সর্দার (৪০), পিন্টু সর্দার (৩৬), আশরাফুল শেখ, মিজান শেখ, আলেপ মণ্ডল ওরফে সাগর (৩০), শেখ মোশাররফ ওরফে মুছা (৩০) ও মোশারফ হোসেন ওরফে মুসা (৪০)। তাদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা…