বাস ও মোটর সাইকেল সংঘর্ষে কাশিয়ানীর এক ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেল সংঘর্ষে জসিম কাজী (৩০) নামে কাশিয়ানীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

আজ শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী জসিম কাজী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজগর আলী সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জনান, এক সঙ্গীকে নিয়ে মোটর সাইকেল করে গোপালগঞ্জ শহর থেকে নিজ বাড়ী কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামে যাচ্ছিলেন।

এসময় মোটর সাইকেলটি চন্দ্রদিঘলীয়ায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী জসিম কাজী নিহত হন ও অপর আরোহী মারাত্মক আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago