বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে কাশিয়ানীতে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

আজকের কাশিয়ানী ডেস্ক:- মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। কাশিয়ানী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা ছাত্রলীগ, শিল্পকলা একাডেমী, উদীচি শিল্প গোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য ক্যাম্পাস, পল্লীবিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভাটিয়াপাড়া সম্মুখ সমরে স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্থানে র‌্যালী, কুচকাওয়াজ, আলোচনাসভা, শরীরচর্চা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নেয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago