কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:-  গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে ব‌্যাটারি চা‌লিত থ্রি-হুইলা‌রের সা‌থে মোটরসাই‌কেলের সংঘ‌র্ষে মোটরসাই‌কেল আ‌রোহী হৃদয় মোল্লা (১৬) নামে এসএস‌সি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত হৃদয় মোল্লা উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে। সে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে উপজেলার সাজাইল-কাশিয়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনা নিশ্চিত করে সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম জানান, হৃদয় মোল্যা মোটরসাইকেলে করে হরিদাসপুর সর্দার পাড়া থেকে সাজাইল বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সাজাইল বাজারের আগে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে হৃদয় মোল্যা মারাত্মক আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago