আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ (২০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
নিহত ইমাম হেদায়েত উল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহ’র ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…